মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-২৩ ২৩:১৯:১৬

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৯টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন ৯টি দলের ১৪জন নেতা।
দলগুলো হলো- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রীম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
প্রতিনিধি দলটি সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভাবনে পৌঁছায়। তারা জাতীয় নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। 
এসময় অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের জন্য তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসাও করেন তারা। পরে প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে একটি ক্যালিওগ্রাফি উপহার দেন।


এ জাতীয় আরো খবর