বরগুনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা
- এম আর অভি
-
২০২৩-১১-২২ ১৯:৩৯:০৯
- Print
বরগুনা প্রতিনিধি: নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ( ২৫ থেকে ৩০ নভেম্বর ) বরগুনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ( ২২ নভেম্বর) বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে সূবণজয়ন্তী সম্মেলন কক্ষে আয়োজিত এ্যডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম । জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহমুদুল হক আযাদ এর সভাপতিত্বে এ্যডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ , সিভিল সার্জন ডা মোঃ ফজলুল হক,অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম হাওলাদার , জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার প্রমুখ। এ্যডভোকেসি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা আলমগীর হোসাইন । এ সময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত বিভিন্ন পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।