রবিবার, মে ৩১, ২০২৬

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চাঁপাইনবাবগঞ্জে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৩-১১-২২ ১৮:২৫:৪০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ কেজি গাঁজাসহ হারুন আলী(৩২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। তবে অভিযানকালে প্রথমে নিজ বাড়ি থেকে হারুন হাতেনাতে গ্রেপ্তার হলেও তার সহযোগি ও প্রতিবেশী মো.আজিম(৪৫) সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে নিয়ে আজিমের বাড়িতে অভিযান চালানো হয়। বুধবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন খবরের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের বহরম হটাৎপাড়া গ্রামে হারুন ও আজিমের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় হারুনের শয়নকক্ষ থেকে ৬ কেজি ও আজিমের শয়নকক্ষ থেকে ৪ কেজি গাঁজা জব্দ হয়। গ্রেপ্তার হারুন ভুলু শেখের ছেলে। পলাতক আজিম মৃত ফোসিদের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক উভয়ের নামে বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। বিকালে গ্রেপ্তারকে আদালতে পাঠানো হয়েছে। পরিদর্শক ইলিয়াস আরও বলেন,প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে,আসামীরা পারস্পারিক যোগসাজসে গাঁজা ব্যবসায় জড়িত। মামলার তদন্ত ও পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরো খবর