ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বিএনপি— জামায়াতের নৈরাজ্য , সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় খান জাহান আলী থানা ও কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে খুলনা — যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ—সভাপতি বেগ লিয়াকত আলী। বক্তৃতা করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ কামাল আহমেদ, মনির শিকদার, সুরুজ্জামান হানিফ, মোহাম্মদ সাইদুর রহমান, ওলিয়ার রহমান রাজু, লিয়াকাত মুন্সী, বেগ খালিদ হোসেন, মোহাম্মদ বাবুল হোসেন, কামাল মুন্সী, মোহাম্মদ নাসির উদ্দিন, কামরুল খান, রাব্বি শিকদার, অ্যাডভোকেট নার্গিস খানম, রেবা খাতুন, নীলা নাসির, সুরাইয়া সাথী, মোঃ সবুজ, শেখ সোহেল, আবিদ আলামিন প্রমূখ।