বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইলে ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আব্দুস সাত্তার,
  • ২০২৩-১১-১৮ ২২:৩২:০২

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ—সভাপতি ও টাঙ্গাইল—২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনিরের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বোয়ালী এলাকায় নিজ বাসার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এশা বোয়ালী গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে।
জানাগেছে,শনিবার দুপুরে নিজ বাসায় এশার ছেলের কান্না শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।  
এর আগে গত চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্তা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান,আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার তিনতলা বাসার নিজরুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে  তার লাশ উদ্ধার করেছে পুলিশ।তদন্ত শেষে প্রযোজনীয় ব্যবস্থা করা হবে।

 

 


এ জাতীয় আরো খবর