সোমবার, আগস্ট ১৭, ২০২৬

সাতক্ষীরার ধুলিহরে চোখের ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৩-১১-১৭ ১৯:০১:২৬

সাতক্ষীরা : সাতক্ষীরার ধুলিহর কাছাড়িপাড়ায় চোখের ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৫ নভেম্বর সুমাইয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির আয়োজনে ও শিরোমনি খুলনা চক্ষু হাসপাতালের উদ্যোগে উক্ত অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। 
এ অপারেশন ক্যাম্পে নারী পুরুষসহ ৩৮৭ জন রোগীকে সেবা দেওয়া প্রদান করা হয়। তন্মধ্যে ১৭১ জন পুরুষ এবং ২১৬ জন মহিলা রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন সহকারী সার্জন ডাক্তার অয়ন সেন, ডাক্তার হাসিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শিরোমণি হাসপাতালের রিলেশনশিপ অফিসার মীর মিজানুর রহমান , ব্রাকের সহকারি প্রোগ্রামার মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওহাব, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মোহাম্মদ আব্দুল মান্নান, আবু যাফর মোহাম্মদ সালেহ, মাওলানা মনিরুল ইসলাম বেলালী, সাংবাদিক ও ইউপি সদস্য আব্দুল হাকিম, সাংবাদিক শাহাদাত হোসেন বাবু, প্রফেসর আরিফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ আখতারুল ইসলাম, মোঃ শামীম সানা, নুরুল ইসলাম, আতাউর রহমান রিঙ্কু, আনারুল ইসলাম, মোহাম্মদ রাসেল, হাফেজ আবু সাঈদ বিশ্বাস প্রমুখ। 

 


এ জাতীয় আরো খবর