বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

টাঙ্গাইলে প্রতিবাদ সমাবেশ,কুশপুত্তলিকা দাহ

  • আব্দুস সাত্তার,
  • ২০২৩-১১-১৪ ২৩:১৬:৩২

প্রতিনিধি,টাঙ্গাইল:    
লায়ন ফেরদৌস আলম ফিরোজ উচ্চ বিদ্যালয় ও লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ প্রতিষ্ঠানদ্বয়ের দ্বয়ের প্রতিষ্ঠাতা  লায়ন ফেরদৌসআলম ফিরোজ ও কালিহতী আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে  মিথ্যাচার,কুৎসা রটনা,অপপ্রচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ ও উপজেলা আ'লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুদারের কুশপুত্তলিকাদাহ করে তাকে অবাঞ্চিত ঘোষনা করা  হয়।    
মঙ্গল দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের গান্ধিনা ফিরোজ নগরে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের শিক্ষার্থীরা গান্ধিনা বাজারে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শিক্ষার্থীদের সাথে প্রতিবাদ সমাবেশে যোগ দেন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি ও স্থানীয়রা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কলেজের অধ্যক্ষ মো.শাহজানহান কবির,প্রভাষক মো. আবু কাওসার,উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান জামাল,রেকটর মো.আহাদুল্লাহ মিয়া,সহকারি শিক্ষক দুরুল হুদা,মো.মফিজুর রহমান ভূইয়া,কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা,উপজেলা আ'লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের মিথ্যাচার,কুৎসা রটনা, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। শেষে মোজহারুল ইসলাম তালুকদারের কুশপুত্তলিকাদাহ করে তাকে কালিহাতীর নাগবাড়ি ইউনিয়নে অবাঞ্চিত ঘোষনা করে দুইটি  প্রতষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা।

 


এ জাতীয় আরো খবর