বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে চরহাজারী আওয়ামী লীগের মহিলা সমাবেশ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-১৪ ২২:৪১:৪২

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে,চরহাজারী মহিলা আওয়ামী লীগের আয়োজনে, ওবায়দুল কাদের'র নৌকা মার্কার সমর্থনে মহিলা কর্মি  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার  বিকাল ৩ টার সময় চরহাজারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  চরহাজারী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা খাঁনের সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি  ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা'র সহধর্মিণী আক্তার জাহান বকুল।
বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা, চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদা,সাধারণ সম্পাদক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,চরহাজারী মহিলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জেসমিন আক্তার। 

 


এ জাতীয় আরো খবর