বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও।

  • চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
  • ২০২৩-১১-১৩ ২৩:১৮:২৫

কাতার প্রবাসীর টাকা,স্বর্ণালংকার নিয়ে ৫ বছরের সন্তান রেখে ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুল ইসলামের হাত ধরে নিপা আক্তার (২৪) নামের এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চরফ্যাশন  উপজেলার ১৮নং আব্দুল্লাহপুর ইউনিয়নে।
এ ঘটনায়,গত ১৩ই আগষ্ট   থা’নায় ওই গৃহবধুর ছবিসহ সাধারণ ডায়েরী করা হয়েছে।
প্রবাসীর পরিবার সুত্রে জানা গেছে, বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর  গ্রামের জসিম উদ্দিনের ছেলে প্রবাসী রুবেল খানের সাথে প্রায় ছয় বছরপূর্বে পারিবারিক প্রস্তাবে চরফ্যাশন  উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মুক্তার হাওলাদারের কন্যা নিপা আক্তারের  বিবাহ হয়। সংসার জীবনে তাঁদের নিহান (৫) সন্তান রয়েছে। ভালোই কাটছিল সুখের সংসার।
স্ত্রী-সন্তানের সুখের কথা চিন্তা করে গত ২০১৭ সালে দেশ ছেড়ে প্রবাসে চলে যান রুবেল। স্বামী প্রবাসে পরিশ্রম করে প্রতিমাসে স্ত্রী নিপা আক্তারের  ব্যাংক এ্যাকাউন্টে টাকা পাঠান। স্বামী প্রবাসে থাকার সুযোগে একাধিক পর’কিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী’ নিপা 
একপর্যায়ে চলতি বছরের  আগষ্ট মাসের ৫ তারিখে  নাকের চিকিৎসার কথা বলে ঘর থেকে বেড়িয়ে স্বামীর পাঠানো গচ্ছিত ১২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে ৫ বছরের সন্তান রেখে জনৈক ছাত্রলীগ নেতার হাত ধরে পালিয়েছে এই গৃহবধু এ ব্যাপারে অভিযুক্ত নিপা আক্তারের সাথে মুঠোফোন এ একাধিক বার যোগাযোগ করলেও তাকে পাওয়া জায়নি।

 


এ জাতীয় আরো খবর