বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রাজধানীর একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১৩ ০৯:০৫:৪৩

পুলিশ রাজধানীর হাজারীবাগ থানার কালিনগর এলাকার একটি বাসা থেকে দুই বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে।
রোববার দিবাগত রাতে (১২ই নভেম্বর) রাতে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহতরা হলেন- নাসরিন আক্তার (৩৫) ও জেসমিন আক্তার (৪৪)। সম্পর্কে তারা আপন দুই বোন। 
পরিবারের দাবি, দুই বোনই ছিলেন মানসিক প্রতিবন্ধী। বড় বোনের হত্যার পর রগ কেটে আত্মহত্যা করেন ছোট বোন।
পুলিশ জানায়, রাত সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে হাজারীবাগের ওই বাসা থেকে জেসমিন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার ছোট বোন নাসরিন আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। 
পুলিশ জানায়, নিহত দুজনের শরীরেই ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


এ জাতীয় আরো খবর