মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সারাদেশে সকাল থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১১-১২ ০৯:১৬:৫০

আজ রোববার (১২ নভেম্বর) সারাদেশে সকাল থেকে শুরু হয়েছে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই অবরোধের ডাক দিয়েছে তারা। 
তবে সকালে অবরোধের কোন প্রভাব রাজধানীতে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্নস্থানে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। 
এর আগের রাতে রাজধানীতে একাধিক বাসে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। কয়েক ঘণ্টার ব্যবধানে আরামবাগ, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ী, আগারগাঁওসহ কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে এসব স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।


এ জাতীয় আরো খবর