৫ দলীয় বাম জোটের ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা
- কমরেড তারেক ইসলাম বিডি
-
২০২৩-১১-০৮ ১৫:৫৩:৫৪
- Print
আজ ৮ নভেম্বর বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজ ৮ ও ৯ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার সারা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে ৫ দলীয় বাম জোট।
বিবৃতিতে ৫ দলীয় বাম জোট নেতৃবৃন্দ বলেন, সরকার পুলিশ বিজিবি গুন্ডা বাহিনী দিয়ে দেশে যুদ্ধাবস্থা সৃষ্টি করেছে। বিরোধী দলের সমাবেশে হামলা, দেশব্যাপী গ্রেফতার, মিথ্যা মামলা দিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে ফ্যাসিবাদ সরকার। তারা ২০১৪ ও ২০১৮ সালে ভোট ডাকাতী করে জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করে রেখেছে আবারও সামনে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন একতরফা ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখতে চায়। দেশের ১৬ কোটি জনগণের মৌলিক অধিকার ভোটের অধিকার হরন করে রেখেছে। লুটপাট দুর্নীতি অর্থ পাচার করে দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের সকল রাজনৈতিক দল ও ১৬ কোটি জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চায়, এই সরকারের পদত্যাগ চায়।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের নেতাকর্মীদের জানোয়ার বলে আখ্যায়িত করেছেন। ঠিক ইয়াহিয়া টিক্কা খানরা বাংগালীদের সাথে যেমন আচরণ করতো শেখ হাসিনাও ঠিক একই রকম আচরণ করছে। বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন হামলা মামলা গ্রেফতার করে দেশে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশের ১৬ কোটি মানুষ আজ আতংকিত। শেখ হাসিনা জনগণের সাথে হিটলারের মতই আচরণ করছে।
নেতৃবৃন্দ আরও বলেন, মির্জা ফখরুল সহ বিরোধীদলের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে । আমরা এই সরকারের পদত্যাগ দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আমরা ৮ ও ৯ অক্টোবর ৪৮ ঘন্টা সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। ৫ দলীয় বাম জোটের সারাদেশের নেতাকর্মী এবং প্রিয় দেশবাসীকে এই কর্মসূচী সফল করতে রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে প্রদান করেন ৫ দলীয় বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক কমরেড এম এ সামাদ, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সভাপতি কমরেড শাহীন আহমেদ, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী)র সভাপতি কমরেড বিধান দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাওবাদী) সভাপতি কমরেড আলমগীর হোসেন ও বাংলাদেশের সমতা পার্টির সভাপতি কমরেড রমজান আলী।