আলিয়া ভাট ও রণবীর কাপুর বলিউডের জনপ্রিয় জুটি। পাঁচ বছর ছুটিয়ে প্রেমের পর গত বছরের এপ্রিলে বিয়ে করেছেন তারা। আগামী বছরের এপ্রিলে তাদের দাম্প্রত্য জীবনের প্রথম বিবাহবার্ষিকীও পালন করবেন আলিয়া ও রণবীর।
তবে দাম্প্রত্য জীবনে আলিয়ার ওপর রণবীরের প্রভাব নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য শুনা গেছে নেটিজেনদের মধ্যে। যদিও তাদের প্রেম নিয়ে প্রায় সরব থাকেন বলিউডের তারকা শিল্পীরাও।
সাম্প্রতিক এক মন্তব্যে আলিয়া জানিয়েছেন, তিনি লিপস্টিক পরা অনেক কমিয়ে দিয়েছেন। তাঁর স্বামী রণবীর নাকি লিপস্টিক পরা একেবারেই পছন্দ করেন না।
শুধু তাই নয়, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলিউডের এই অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর গলার আওয়াজ একটু চড়লেই বিরক্ত হন রণবীর। স্ত্রী অন্তঃসত্ত্বা থাকাকালীন মোটা বলেও ডাকতেন রণবীর। যদিও সবটা খুব মজার ছলে বলেছিলেন তাঁরা। তবে এমস হাম্যকর মন্তব্যেও ট্রল হতে হয়েছে বলিউডের আলিয়াকে।
আলিয়ার জানায়, তিনি চারটে বোকা কথা বললেও, ১৪টা ভালো কথা বলেন। কিন্তু ঘৃণা দ্রুত ছড়িয়ে পড়ে। আর সেই সে বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হয়। আমি কখনও বলতে পারি না, আমার সম্পর্কে এটা বলো না কিংবা এটা বলো। কিন্তু আমি কাউকে সে সব কথার উত্তরেও কিছু বলি না। আমি যতক্ষণ আমি আমার কাজের মাধ্যমে আনন্দ দিতে পারছি, আমার কিছু বলার প্রয়োজন নেই।