বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-১১-০৬ ২১:৪৫:৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিএনপি-জামায়াত নৈরাজ্য,হরতাল,অগ্নিসন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচী ও শান্তি মিছিল কর্মসসূচী পালিত হয়েছে। সোমবার(৬নভেম্বর) বিকালে জেলা কৃষক লীগ ও জেলা আওয়ামী মৎসজীবী লীগ জেলা শহরের বিশ^রোড মোড়ে কর্মসূচীটি আয়োজন করে।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেন জেলা আ’লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,জেলা আ’লীগ সহ-সভাপতি,চিকিৎসক নেতা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ডা.গোলাম রাব্বানী,জেলা আ’লীগ সদস্য আবু সুফিয়ান,জেলা কৃষক লীগ সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন,জেলা  ছাত্রলীগ সভাপতি ডা.সাইফ জামান আনন্দ,জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জুয়েল রানা,জেলা মৎসজীবী লীগ সভাপতি এড.রবিউল ইসলাম রবু,সাধারণ সম্পাদক আসফাকুর রহমান,জেলা যুব মহিলা লীগ সভাপতি ইয়াসমিন সুলতানা প্রমুখ।
বক্তরা বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যর তীব্র প্রতিবাদ করেন ও নিন্দা জানান। তাঁরা নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য সকলের প্রতি আহব্বান জানান। অবস্থান কর্মসূচী শেষে একটি শান্তি মিছিল বিশ^রোড এলাককা প্রদক্ষিণ করে।


এ জাতীয় আরো খবর