বিশ্বকাপ ক্রিকেটে কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিরাট কোহলির সেঞ্চুরিতে অভিনন্দন জানিয়ে নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার।
এবারের বিশ্বকাপে এটি কোহলির দ্বিতীয় সেঞ্চুরি। শুধু তাই নয়, এই ম্যাচে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৯ তম সেঞ্চুরি করে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করার রেকর্ড ছুয়েছেন কোহলি।
ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ব্যাট্সম্যান রহিত শর্মা ও শুভমান গিল। দলের ৯৩ রানে এই দুই ওপেনার বিদায় নিলে কোহলির সেঞ্চুরিতেই ভর করে ৫ উইকেটে ৩২৬ রান করে ভারত।