রবিবার, আগস্ট ১৬, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-০৪ ২২:৫৫:২৪

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সংবিধান দিবস-২০২৩ উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, উপজেলা প্রশাসনের আয়োজনে
র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,
উপজেলা সমবায় অফিসার মো: সোহরাব হোসেন,
উপজেলা পল্লি উন্নয়ন অফিসার ফিরোজ আলম প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর