রবিবার, জুলাই ২৬, ২০২৬

চরহাজারীতে মহিলা আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৩-১১-০৪ ২০:৫৪:০০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ওবায়দুল কাদের'র নৌকা মার্কার সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩ টার সময় হাজারীহাট বাজারে, চরহাজারী ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা খাঁনমের সভাপতিত্বে ও চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আক্তার জাহান বকুল,
সাধারণ সম্পাদক নাজমা বেগম শিপা,বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার হ্যাপী।বিশেষ বক্তা ছিলেন চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো: নুরুল হুদা।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি আবদুল মালেক,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মু: ওমর ফারুক, চরহাজারী মহিলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক জেসমিন আক্তার,চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিফাত। 

 


এ জাতীয় আরো খবর