বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত

  • রশিদুর রহমান রানা
  • ২০২৩-১১-০২ ১৯:৪১:৩০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ সারা দেশে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করনের লক্ষে বগুড়া শিবগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম চৌধুরী লিটনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সিজু, জেলা নেতা এজাজুল হক ডোনেল, উপজেলা যুবলীগের সহ সভাপতি শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক মিলন, সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম, যুবলীগ নেতা আল এমরান খন্দকার, রেজানুল ইসলাম পিন্টু, আশরাফুল ইসলাম, সাফিউল সরকার সাফি, সোহেল রানা, শাহনাজ বেগম প্রমূখ সভা শেষে বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

এ জাতীয় আরো খবর