মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার আরোহী ছাত্রলীগ নেতা নিহত

  • খিজির মোহাম্মদ জুলফিকার
  • ২০২৩-১১-০২ ১০:৩৮:৫৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাছের সঙ্গে ধাক্কায় প্রাইভেটকার আরোহী ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা- মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী নীল রঙের প্রাইভেট কার (নং-ঢাকা মেট্র্রো-গ-১১-২৬৭০) সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচ জন গুরুতর আহত হন। আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীনসহ শঙ্কটাপন্ন অবস্থায় ২জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও ২জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর