আমাকে টানে প্রকৃতির দ্বারে
নিঃশব্দে বাধে,--
নিগুঢ় ভাবে।
ফিরে যাই,
স্বজন নেই,- তবু ও
হৃদ-আত্মার বসবাস,
তারই কোলে।
অসীম মায়াবী টানে
বিমুগ্ধ-বিমোহিত।
আঁকা-বাঁকা মেঠো পথে
মন ভুলানো আবেশ,
স্তব্ধ পরিবেশ
সবি অশেষ !
বিধাতার গড়া স্বদেশ ।
ইট-পাথরে ঘেরা বৈভব
আজব, নেই হৃদতা,
তবু ও বসবাস ।
নিঃস্বাস ছাড়ার ও নেই
কোন আস্বাস।
বিপর্যয়ের ধাঁচে গড়া বিস্বাস
শুধুই চলি-চলতে হয়-
বেঁচে থাকার তাগিদে ।
অজানা রোষে-
ডাকে ঠারে ঠারে,
নারি র টানে
শেকড়ের ভীতে !
উপবিষ্ঠ নিঃস্বারে
আনন্দে উদ্বেলিত
প্রতিনিয়ত অবিরত !!!