বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

এ্যাজাক্স ফুটবল ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি রিমন, সম্পাদক মোস্তাফিজুর

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১০-৩১ ২৩:৪২:১৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খানজাহান আলী থানাধীন কেসিসি ২নং ওয়ার্ড এ্যাজাক্স ফুটবল ক্লাব নতুন কমিটি গঠন করা হয়। গত সোমবার রাত ৯টার সময় এ্যাযাক্স জুট মিলস্ শ্রমিক ক্লাবে আলোচনা সভায় পুরাতন কমিটি সম্মলিত ভাবে সমর্থন নিয়ে বিলুপ্ত করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, উপস্থপনায় মাছুদ রানা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম মনিরুজ্জামান (মুকুল), এ সময় উপস্থিত ছিলেন এ্যাজাক্স জুট মিলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বকতিয়ার শিকদার, সিবিএর সাংগঠনিক সম্পাদক ওয়াদুদ শিকদার, সাবেক সহ- সভাপতি, ইমরান মীর, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বীরমুক্তিযোদ্ধা আজাহার মাতুব্বর, মোঃ আবজাল হোসেন, মমিন মেম্বার, আলাউদ্দিন হাওলাদার, রতন মোল্ল্যা, দুলাল মিয়া, মোঃ ফারুক, হিরু মিয়া, সফিকুজ্জামান মিঠু, মোঃ নাসির উদ্দিন, মোঃ আলি, মাহবুব মাস্টার, সাইদুর রহমান, আব্দুর রশিদ, মোঃ ইমাম হোসেন, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রুহুল প্রমুখ। সভাপতি মোঃ রিমন হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (মফিজ), সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 


এ জাতীয় আরো খবর