বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

প্রতিবাদমুখর আইনজীবীরা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৯ ২৩:৫২:৩৯

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানিয়েছেন,প্রধান বিচারপতির বাসভবনে হামলাকে উদ্দেশ্যমূলক ও বিচার বিভাগের ওপর আঘাত। এই হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্টে রোববার সমাবেশ করেছে আইনজীবীরা। এই সমাবেশে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা সংবিধানের উপর হামলা। এই ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। দেশব্যাপী বিক্ষোভ করেছে আইনজীবীরা। 
শনিবার বিএনপির মহাসমাবেশ যোগ দিতে আসা নেতাকর্মীরা রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করে। এদেশে বহু আন্দোলন সংগ্রাম হয়েছে, তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা এটাই প্রথম। 
এ ঘটনায় প্রতিবাদমুখর হয়েছেন সারাদেশের আইনজীবীরা। রোববার প্রতিবাদ সভা করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এমন ঘটনাকে স্বাধীন বিচার বিভাগের অস্তিত্বের জন্য হুমকি বলে দাবি করেন বক্তারা।
সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, এ হামলার মধ্যদিয়ে স্বাধীন বিচার কাজ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে।
এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান অ্যাটর্নি জেনারেল।
এ ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সভা ও মিছিল করেছেন সারা দেশের আইনজীবীরা। তারা বলেছেন, প্রধান বিচারপতির বাসভবনে নজিরবিহীন এই হামলার পেছনে বিচার বিভাগকে ধ্বংসের ষড়যন্ত্র রয়েছে।


এ জাতীয় আরো খবর