শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

শা মী মা সু ল তা না

  • প্রিয়
  • ২০২৩-১০-২৮ ১৭:৩৫:৫৯

প্রিয় শব্দটি সকলের কাছেই প্রিয় আর প্রত্যাশিত
প্রতিটি মানুষের জীবনের সাথে শেটে থাকে এই প্রিয়।
আশ্চর্য হলেও পূর্বাকাশের সূর্যের মতো জ্বলজ্বলে একটি  সত্যি 
প্রিয় শব্দটির কোমল স্পর্শ  কোনদিন আমার হৃদয়কে আন্দলিত করেনি! 

আমি কোনদিন কারো প্রিয় বন্ধু হতে পারিনি! 
পারিনি কারো মনের প্রিয় মানুষ হতে, 
আমি পারিনি! আমি পারিনি প্রদীপ্তর প্রিয়তমা হতে 
প্রদীপ্তর  নির্ভরতার প্রিয়  আশ্রয় হতে পারিনি আমি।

আমি জীবনানন্দের শহর ছেড়ে খোলা আকাশে পাখিদের নীড়ে ফেরার দৃশ্য থেকে 
নিজেকে বঞ্চিত করে  কংক্রিটের শহরে বাঁধতে চেয়েছি ঘর। 
সে কেবলই প্রদীপ্তর জন্য!
প্রদীপ্তকে কোমল সজ্জায় সুখ নিদ্রার অনুভূতি  দেবো বলে। 

হিমালয়ের মতো উঁচু ছিলো প্রদীপ্তর জন্য  আমার ভালোবাসা আর ত্যাগ
আমার জীবনের প্রিয়জন, প্রিয় বন্ধু, প্রিয়তম  ছিলো  প্রদীপ্ত
কিন্তু সে আমায় ভরসা করতে পারেনি সে আমায় প্রিয়তমা ভাবতে পারেনি!
সে বিভোর ছিলো সীমাহীন এক ভবিষ্যতের স্বপ্নে!
আমি বুঝতেই পারিনি আমি তার স্বপ্নের নারী নই!

আমি  একের পর এক প্রশ্ন করেছি তাকে একটি বার তার মুখে প্রিয় শব্দটি শুনবো বলে।
আমি প্রদীপ্তর মুখে শুনতে চেয়েছিলাম তার হৃদয় কেবল আমারই বসতি অন্য কারো প্রয়োজন নাই!
আমি শুনতে চেয়ে ছিলাম সে বলবে পরমিতা আমি তোমাকই ভালোবাসি, তোমার ভালোবাসা আমি আন্য  কাউকে দিতে পারবো না! 

কিন্তু না তার উত্তরে আমার কোনো অস্তিত্বই খুঁজে পাইনি পাইনি এক বিন্দু ভালোবাসা! 
অথচ  -
একদিন প্রদীপ্তই আমার বুকে আশ্রয় নিয়েছিলো ভালোবেসে ছিলো 
আমিও না পাওয়া ভালোবাসা খুঁজে পেয়েছিলাম ওর বুকের গহীনে।
নিঃসংকোচে সমার্পন করেছিলাম নিজেকে।

প্রদীপ্তর ছিলো প্রচন্ড হাহাকার অপ্রাপ্ত মর্যাদার পরিবারের,  অর্থের। 
আমি তাকে বলেছিলাম একদিন তোমার  টাকা হবে,  গাড়ি হবে,  বাড়ি  হবে।
আমি  পরম মমতায় আগলে রাখবো তোমায়
তবু্ও সে আমাকে চায়নি আমি তার প্রিয় হতে পারিনি।

সে আমারই কাছে চেয়েছিলো অন্য  কাউকে। 
কতো বোকা আমি!
বুকের মাঝে না পাওয়ার যন্ত্রণাকে লুকিয়ে 
আমি খুঁজতে লাগলাম তার সুখের স্বর্গ
আমার ভালোবাসা আমি কার হাতে তুলে দেবো? 
 আমারই মতো কে আগলে রাখবে তাকে?
 
কাজ পাগল অগোছালো প্রদীপ্ত্কে ভোরে কে ঘুম ভাঙাবে? 
কে ওকে সময় মতো খাবার খেতে  তাগিদ দেবো? 
কোন মিটিংয়ে কি শার্ট পরবে কোন কথাটা বলা যাবেনা এগুলো কে মনে করিয়ে দেবে?
কে  ওকে মিষ্টি কন্ঠে শাসন  করবে, বারন করবে?
এই নিয়মিত দ্বায়িত্ব পালনে আমার সেলফোন সর্বদাই বিজি থাকতো!

ওর মুখের হাসি হেয়ালি অটুট রাখার জন্য ওর সুখের জন্য 
চিরদিনের অসুখ নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম।
বুকের ক্ষততে অসহ্য ক্ষরণ হলেও 
মুখের স্বাভাবিক হাসিটা রাখার প্রাণপন চেষ্টা করলাম।
 
বন্ধু  দিপান্নিতার  হাতে তুলে দিলাম আমার স্বপ্ন, আমার প্রেম আমার প্রিয়তম  প্রদীপ্তকে 
সে কি খুশির ঝিলিক প্রদীপ্তর  চোখে মুখে!
আমি চিরদিনের জন্য একা হয়ে গেলাম খুব একা!  
আমি ক্ষণিকের প্রয়োজন হলেও হতে পারিনি তার   প্রিয়জন।


এ জাতীয় আরো খবর