আজ (শনিবার) রাজধানীর কাকরাইল ও বিজয় নগর মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
এসময় বিএনপি কর্মীদের হামলায় দৈনিক ইত্তেপাকের প্রতিবেদক ও ভোরের কাগজের ফটো সাংবাদিকসহ বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। ভাঙচুর করা হয় যমুনা ও সময় টেলিভিশনের গাড়ি ।

সংঘর্ষে আহত এক সাংবাদিক জানান, “আরামবাগ মোড়ে তিনটি কলেজের সামনে বিএনপি'র কর্মীদের দ্বারা লাঞ্চিত হতে হলো আমাকে। চড় ঘুষির পর ক্যামেরা নিয়ে গেছে। আমার অপরাধ আওয়ামী লীগের পোস্টার ফেস্টুনে রাস্তার মাঝে আগুন দিয়েছে ওই ছবি তোলা। পরে একজন এর সহযোগিতায় ক্যামেরা ফিরে পেলেও মেমোরি কার্ড নিয়ে গেছে। আমার গাড়িতে আগুন দেওয়ার চেষ্টাও করেছে। একজন বৃদ্ধ লোকের সহযোগিতায় ওখান থেকে চলে আসতে পেরেছি। রক্ত ঝরেনি তবে শরীরে অনেক বাথা পেয়েছি। ওদের দৃষ্টিতে আমি আওয়ামী লীগ এবং ভারতের দালাল”।

সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এক পর্যায়ে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা পিছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

এদিকে, কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।