বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৩-১০-২৭ ১৭:৩০:১০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,হাবিবপুর আইপিএম ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজপুর ইউনিয়নের যোগিদিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হাবিবপুর আইপিএম ক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আফসার পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নুরুল আলম ভূঁইয়া,সিরাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশিদ,হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক,সাধারণ সম্পাদক কামাল উদ্দিন লিংকন,যোগিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম রফিকুল হক, সহকারী প্রধান শিক্ষক জগবন্ধু বৈষ্ণব, সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র মজুমদার, সহকারী শিক্ষক তুষার  কান্তি নাথ, সহকারী লাইব্রেরিয়ান মোহাম্মদ মিজানুর রহমান, অফিস সহকারী আবুল বাশার অফিস সহায়ক রবিন প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর