বুধবার, আগস্ট ১৯, ২০২৬

পা র ভী ন আ ক তা র

  • তুমি কবে চলে গেলে?
  • ২০২৩-১০-২৭ ১৪:২৯:২৪

দিন কেটে গেল নয়ন আড়ালে ষাটের কোঠায় ছুঁই ছুঁই 
তুমি কখনো কবে চলে গেলে? 
চঞ্চলা ষোড়শী,আয়নায় মুখ দেখেনি কত কাল,
মেঘের আড়ালে শ্যামলা রমনী লুকিয়ে গেলো হায়!
হারানো স্মৃতির পায়তারা শুনে আমি নিশ্চিত 
আর একটু গেল বুঝি বেলা!
হঠাৎ আয়নায় দাঁড়িয়ে দেখি দেহখানিতে 
রুক্ষতার বসবাস।
হরিণ নয়না চোখের পাতায় ঘর বেঁধেছে শুষ্কতা
নামের নিবাসী।   
মোহনীয় কমনীয় নারীর গলদেশে আজ অমসৃণ 
আবরণের প্রলেপে ঢেকে গেছে! 
টকটকে লাল গোলাপের পাপড়ির মত নখে এখন 
কালচে রঙে রাঙানো শক্ত শামুকের মত খোল।  
কেশবতী যুবতীর কেশেরা করেছে দারুন ভাবে বিট্রয়।
তবুও কেন এতো আয়োজন কি ছিল প্রয়োজন। 
শান্তনার কালো ছাতাতে দাঁড়িয়ে আর কত অপেক্ষা। 
এসেছে বিদায়ের পালা, যাবো বলেই তো সময়ের তাড়া।
কড়কড়ে শুকনো পাতার নক্সাটা চুরচুর আওয়াজ 
গুড়িয়ে দিচ্ছে নিস্তব্ধ নামের সৈনিক, সময় হয়েছে বিদায় বেলার।
,বিদায় আমার মাতৃভূমি,  বিদায় ঘন্টা বাজছে মা! 


এ জাতীয় আরো খবর