আগুন নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীর বহুতল ভবন খাজা টাওয়ারের।ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবি সদস্যদের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে ভবনে আটকা পড়াদের উদ্ধারে অভিযান এখনো চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ শে অক্টোবর) বিকেল পাঁচটা অফিস ছুটির সময়। তখনই রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগে। প্রতিটি তলায় এমন খবর ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষ নামতে পাড়লেও, বেশ কিছু মানুষ নামতে পারেনি। এর মধ্যে আগুন ছড়িয়ে যায় উপরের বাকি তলাগুলোতে। এর মধ্যে দুজন ছাদ থেকে লাফিয়ে নামার চেষ্টা করে। এর মধ্যে হাসনা হেনা নামে একজন নারী ছাদ থেকে পড়ে মারা যায় বলে জানান প্রতক্ষদর্শীরা। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস এ বিষয়ে কিছু জানায়নি।
খাজা টাওয়ারের আগুনের ধোয়া ছড়িয়ে পড়ে অন্যান্য ভবনগুলোতেও। ধোয়ার কারণেঅনেকে অচেতন হয়ে পড়েছে বলে ধারনা করা হচ্ছে। আগুন নিভে গেলেও ধোয়ার কারণে কয়েকজন আটকা পড়ে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। ভবনের গ্লাস ভেঙে আটকে পড়া ৮ জনকে জীবিত জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সদস্যরা কাজ করছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।