মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

অজিদের কাছে নেদারল্যান্ডস হেরেছে ৩০৯ রানে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-২৫ ২৩:৫৮:৪৫

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপে অস্ট্রেলিয়া গড়লো রানের পাহাড় আর সেই পাহাড়ের নীচে চাপা পড়লো নেদারল্যান্ডস।টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে ৩৯৯ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। এদিনে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার। শেষদিকে নেমে বিশ্বকাপ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি করে বসলেন গ্লেন ম্যাক্সওয়েল। 
অজিদের দেয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিধ্বস্ত হয় নেদারল্যান্ডস। দুরন্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়ে অঘটনের জন্ম দিয়েছিল এই দল। তাই প্রত্যাশা ছিল, না হারালেও অন্তত অজিদের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে ডাচরা। তবে বিশ্বকাপের ২৪তম ম্যাচে হলো না কিছুই। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। বরং বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের লজ্জাই পেতে হয়েছে তাদের। অজিদের কাছে নেদারল্যান্ডস হেরেছে ৩০৯ রানে।


এ জাতীয় আরো খবর