মরে যাওয়া স্বপ্নেরা তাড়ায়-
মনের অতলে সরীসৃপ হয়ে
আমার ব্যাপ্তির সোহাগমাখা প্রত্যঙ্গে
দংশনে করে,
নিমতিতা আহ্লাদে ফেটে পড়ে শরীর,
অবশ সহিষ্ণুতায় ভর করে বিবাগী রাত।
সহসা নক্ষত্র খচিত হয় চিত্রল আকাশ,
আমার চোখে চোখ রাখ তুমি,
আমার ঠোটে ঠোট রাখ তুমি,
আমার প্রেমে পুলকিত হও তুমি।
এক বিলাসী সাহস বুকের পাঁজরে
আছড়ে পড়ে ---
আমি নন্দিত শহর দেখি,
আলোর পূর্ণতা দেখি,
তোমার আঁচলে শত বর্ষের জ্যোতির্ময় চিহ্ন দেখি।
বিমূর্ত রাত্রির চেতনায় ভেসে যায় মন-
আনন্দ আবাহন খেলা করে তখন- চারিদিকে,
মনের ঘরে রাত্রি গভীরে একাকী আমি,
আধভাঙা স্বপ্নের বিমেহিত সময়কে তারিফ করি,
কেবলই তারিফ করি ।