আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭ম বারের মতো সারাদেশে পালিত হলো "জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩" সকাল ১০.৩০ মি: বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখা। শোভাযাত্রায় সমাজের বিভিন্ন পর্বের ব্যক্তিবর্গ যোগদান করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলাপ্রশাসনের কার্যালয়ে থামে।এরপর জেলা প্রশাসন ও BRTA কতৃক আয়োজিত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন নিরাপদ সড়ক চাই নিসচা দিনাজপুর জেলা শাখার সদস্যগন।অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট জনাব জানেআলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা BRTA এর সহকারী পরিচালক। বিশেষ অতিথির বক্তব্যে নিসচা দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক জনাব হারুন উর রশীদ ২০২৩ সালের জানুয়ারী থেকে ২২ অক্টোবর এর দিনাজপুর জেলায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনার একটি খসড়া প্রতিবেন তুলে ধরেন। যেখানে অক্টোবর এর ২২ তারিখ পর্যন্ত ৯৮ টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৯ টি তাজা প্রান ও আহত হয়েছেন ১৩৩ জন।তিনি জানান যে, এই হিসেব শুধুমাএ তাদের জরিপ, অনেক দুর্ঘটনার খবর অগোচরেই রয়েযায়। চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন এর হাতে গড়া সংগঠন "নিরাপদ সড়ক চাই " দীর্ঘ ৩০ বছর ধরে সড়কে নিরাপদ করার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সড়ক পরিবহন আইন ২০১৮, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের এবং তার প্রতিষ্ঠিত সংগঠন নিরাপদ সড়ক চাই, এর আন্দোলনের ফসল,বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।নিরাপদ সড়ক চাই বিশ্বাস করে, সংশ্লিষ্ট কতৃপক্ষ সড়ক পরিবহন আইন কঠোর হস্তে বাতবায়ন করলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আসবে।