বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

তেলিগাতী বাইপাসে মাছের ঘের থেকে প্রতিবন্ধী আবুল কালামের ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১০-২২ ২১:৩৩:৪১

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাসের রাজাপুরে মাছের ঘের থেকে প্রতিবন্ধী আবুল কালাম আজাদ(৫৫)নামের এক ব্যক্তির গলাকাটা  লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে বাইপাসের মহসিন মোড়লের মাছের ঘের থেকে তার ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার করে স্থানীয়রা। নিহত আবুল কালাম আজাদ তেলিগাতী মধ্যপাড়ার শেখ গহর আলীর পুত্র বলে জানাগেছে। স্বজদের দাবী মাছ ধরার চারোপাটা পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে ফেলে দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।  এ ঘটনার পর আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত আবুল কালাম আজাদের ছোট ভাই আজিজুর জানায়, রবিবার সকাল ৯টায় কালাম বাসা থেকে বাইপাসের মাছের ঘেরের উদ্দেশ্যে বের হয়। দুপুরে বাসায় ভাত খেতে না আসায় বাড়ীর লোকজন তাকে খুচতে বের হয়। খোজাখুজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে তেলিগাতী বাইপাসের রাজাপুরের মহসিন মোড়লের মাছের ঘেরে তার পরনের লুঙ্গি এবং গামছা দেখতে পেয়ে ঘেরের মধ্যে খোজাখুজির শুরু করে। খোজাখুজির একপর্যায়ে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে থেকে কালামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই আজিজুর এবং মফিজ জানায়, বেশ কয়েকদিন যাবত আমার ভাইয়ের সাথে প্রতিবেশী ঘের মালিকদের সাথে  মাছ ধরার চারোপাটা পাতাকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। প্রতিপক্ষ আমার ভাইকে ঘেরের মধ্যে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলাকেটে তাকে হত্যা করতে পারে। 
ঘটনাস্থলে উপস্থিত আড়ংঘাটা থানার এসআই লুৎফুল হায়দার জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিগাতী বাইপাসের মাছের ঘের থেকে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির গলাকাটা একটি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধরকৃত লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহতের  কপালে, হাতে ধারালো অস্ত্র গিয়ে কোপানোর চিহৃ রয়েছে। তিনি জানায় প্রাথমিক ভাবে ধারোনা করা যাচ্ছে পুর্বশত্রুতার জেরে অজ্ঞাত দুষ্কৃতিকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে মাছের ঘেরের জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে গেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারিনি।

 


এ জাতীয় আরো খবর