বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

খানজাহান আলী থানা এলাকার সকল মসজিদ ও উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৩-১০-২০ ২২:৩২:৫০

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের ওপর ইসলাইলি বাহিনীর বর্বর হামলায় হতাহত অসহায় ফিলিস্তিনিদের জন্য দেশের প্রতিটি মসজিদ ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার অংশ হিসাবে শুক্রবার জুম্মাবাদ খানজাহান আলী থানা এলাকার প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা এলাকার কুয়েট জামে মসজিদ, খানাবাড়ী শাহী জামে মসজিদ, বায়তুল আরাফাত জামে মসজিদ, ফুলবাড়ীগেট বাজার জামে মসজিদ, বায়তুল মামুর জামে মসজিদ, জাব্দিপুর জামে মসজিদ, বায়তুল হামদ জামে মসজিদ, ফুলবাড়ীগেট আদর্শপাড়া জামে মসজিদ, ঢালীপাড়া জামে মসজিদ, টিটি কলেজ জামে মসজিদ, তেলিগাতী মধ্যপাড়া শাহী জামে মসজিদ, শান্তিনগর বায়তুল মুকাদ্দাস জামে মসজিদ, কপোতাক্ষ নূরানী জামে মসজিদ, ফুলবাড়ীগেট আলিয়া মাদ্রাসা জামে মসজিদ, ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম জামে মসজিদ, জামিয়া কারিমিয়া ফুলবাড়ীগেট জামে মসজিদ, যোগিপোল রেলগেট জামে মসজিদ, শিরোমণি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, শিরোমণি দক্ষিণ পাড়া জামে মসজিদ, তেলিগাতী নেপাল আশ্রম পূজা মন্দির, সেনপাড়া সার্বজনিন পূজা মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এ সকল দোয়া ও প্রার্থনায় খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস, যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মীর কায়সেদ আলী, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান  বিএনপি নেতা আলহাজ্জ শেখ ইকবাল হোসেন, আ’লীগ নেতা ইউসুফ আলী খলিফা, কাজী জাকারিয়া রিপন, মনির শিকদার, মোড়ল হাবিবুর রহমান, আবু হেনা বাবলু, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জিএম এনামুল কবির, গোলাম কিবরিয়া, আমজাদ হোসেন, মনির হোসেন, খানাবাড়ী শাহী জামে মসজিদের সাবেক সভাপতি এস এম ইসহাক হোসেন, বর্তমান সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, আনোয়ার খুরশিদ মল্লিক, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, মো. শফিউদ্দিন, মো. ফয়সাল হোসেনসহ জুম্মার নামাজে আগত সর্বস্থরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এছাড়া তেলিগাতী নেপাল আশ্রম পূজা মন্দিরে বিশেষ প্রার্থনা সভায় নেপাল আশ্রম পূজা কমিটির উপদেষ্ঠা বাবু খিতিশ চন্দ্র মন্ডল, তেলিগাতী নেপাল আশ্রম পূজা মন্ডপ কমিটির সভাপতি দেবাশীষ মন্ডল উজ্জল, সাধারণ সম্পাদক পবিত্র মন্ডল, বিপ্লব কুমার মন্ডলসহ নেপাল আশ্রম পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিল। 

 


এ জাতীয় আরো খবর