আটরা গিলাতলা প্রতিনিধি ঃ বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স আফিল, জুট স্পিনার্সসহ মিল সহ সকল কলকারখানা চালু , বকেয়া পাওনা পরিশোধ সহ ৬ দফা দাবী আদায়ের লক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় । ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদুজ্জামান, ক্বারী আসহাব উদ্দীন, ইনজেল কাজী, মোঃ সাইফুল ইসলাম, আঃ ওহাব, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান নিজামউদ্দীন, শহিদুল ইসলাম, আবুল কালাম, আফিলউদ্দিন, কাশেম , মোঃ ইয়াছিন , প্রমুখ । সভায় বন্ধকৃত ব্যক্তিমালিকানা জুট মিল চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের জোর দাবী জানানো হয় । এছাড়া আগামী ২৫ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহিত হয় ।