বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৩-১০-১৯ ২২:০৪:৩৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাসুদ রানা (২২) হত্যা মামলায় ফতেউল ইসলাম (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার(১৯অক্টোবর) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী দন্ডিতের উপস্থিতিতে  রায় ঘোষণা করেন। ফতেউল গোমস্তাপুরের কাওয়াভাষা গ্রামের আব্দুর রহমানের ছেলে। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০১৭ সালের ৭ এপ্রিল কাওয়াভাষা গ্রামের একটি বাড়িতে প্রেমঘটিত কারণে শ^াসরোধে খুন হন মাসুদ। তিনি  গোমস্তাপুরের বসনিটোলা গ্রামের লাল মোহম্মদের ছেলে। ৭ এপ্রিল ভোরে ওই বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন মাসুদের পিতা গোমস্তাপুর থানায় মামলা করেন।  মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুব আলম ২০১৭ সালের ১৫ জুলাই আদালতে ৬জনের নামে চার্জশীট দাখিল করেন।
 

 


এ জাতীয় আরো খবর