রবিবার, মার্চ ৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘মুজিব,একটি জাতির রুপকার’ দেখতে সিনেমা হলে এমপি মনোনয়নপ্রত্যাশী

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৩-১০-১৭ ২১:০০:৩৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনী নিয়ে প্রখ্যাত ভারতীয় চলচিত্র নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব,একটি জাতির রুপকার’ চলচিত্র প্রদর্শণী শুরু হয়েছে। জেলার একমাত্র চালু সিনেমা হল জেলা শহরের ‘রাজমহল’ হলে ছবিটি প্রদর্শিত হচ্ছে।সাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সিনেমাটি দেখতে হলে ভীড় করছেন। দল বেঁধে আসছে শিক্ষার্থীরা। অনেকে আসছেন পরিবার নিয়ে। এছাড়া প্রচুর সংখ্যায় আসছেন আ’লীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮অক্টোবর) বিকালে শ’খানেক নেতাকর্মী নিয়ে চলচিত্রটি দেখতে সিনেমা হলে যান আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. গোলাম রাব্বানী। এসময় তিনি চলচিত্রটি দেখতে আসা অনান্য দর্শকদের সাথে মতবিনিময় করেন। জেলা আ’লীগ সহ-সভাপতি ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েসন (বিএমএ) এর চাঁপাইসবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পদক ডা.রাব্বানী সিনেমা শেষে বলেন, চলচিত্রে জাতির পিতা ও তার সহধর্মিনিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেক বাঙ্গালীরই উচিত চলচিত্রটি দেখার। এই চলচিত্র থেকে বঙ্গবন্ধু সম্পর্কে জানার আছে অনেক কিছু। শেখার আছে অনেক। ডা.রাব্বানী বলেন, সকলকে উৎসাহ দিব যেন এই চলচিত্রটি দেখে। সিনেমা হলে তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, কার্যনির্বাহী কমিটি সদস্য আবু সুফিয়ান,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক প্রমুখ।

এ জাতীয় আরো খবর