মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

দিনাজপুর সদরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সমাবেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৭ ২০:৫৩:২৭
রাস্তায় চলার সময় পথচারী হিসেবে ডান পাশে চলবো, দল বেধে গল্প করতে করতে অমনোযোগী হয়ে রাস্তায় হাটবোনা,মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা চলবো না ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা হচ্ছিল নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার কর্মীদের সাথে। জাতীয় নিরাপদ সড়ক চাই ২০২৩ কে সামনে রেখে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১৭ অক্টোবর বেলা ৩ টায় দিনাজপুর সদরের সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবক সমাবেশ করে নিসচা,দিনাজপুর। অভিভাবক প্রতি অনুরোধ জানিয়ে নিসচা কর্মীগন বলেন তারা যেন তাদের কোমলমতি সন্তানদের মোটরসাইকেল কিনে না দেন,বাড়ি থেকে সন্তান যখন স্কুলে যেতে বের হবে তখন যেন তাদেরকে রাস্তায় চলাচলেন নিয়মগুলো একবার বলেন। নিসচা বিশ্বাস করে যে আমরা যদি আমাদের স্ব স্ব দায়িত্ব টুকু ভালো ভাবে পালন করি তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমিয়ে আসবে আর এটাই হবে নিসচার চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের সার্থকতা।

এ জাতীয় আরো খবর