ওয়াশ এসডিজি- প্রকল্প’ বিষয়ে বরগুনায় পৌরসভায় ফলাফল হস্তান্তর সভা
- এম আর অভি,
-
২০২৩-১০-১৬ ২১:০৯:৪১
- Print
বরগুনা প্রতিনিধি: ওয়াশ এসডিজি- ডব্লিউএআই বাংলাদেশ সাব প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ে বরগুনা পৌরসভা ফলাফল হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ অক্টোবর) সোমবার বেলা ১১ টায় পৌরসভার হলরুমে নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) ও প্র্যাকটিক্যাল একশন এর আয়োজনে এ ফলাফল হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র এড. কামরুল আহসান মহারাজ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) এর নিবার্হী পরিচালক মাহিউল কাদির , প্র্যাকটিক্যাল একশনের প্রকল্প ব্যবস্থাপক আমিনুল ইসলাম সোহান, প্যানেল মেয়র রইসুল ইসলাম রিপন, পৌর- নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর নিবার্হী প্রকৌশলী মাসুম বিল্লাহ, পৌর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হোসনে আরা চম্পা, মমতাজ বেগম, রাহিমা বেগম, আফরোজা পারভীন,কাউন্সিলর কবিরুর রহমান, জাহিদুল করিম বাবু , মোঃ রমিজ উদ্দিন,আল-আমিন তালুকদার, সাইদুর রহমান সজীব, মীর আরাফাত জামান তুষার, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এ জেড মামুন, বরগুনা ওয়াশ সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম, নারী ওয়াশ সমবায় সমিতির সভাপতি সামসুন্নাহার, , হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) প্রকল্প ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা সমবায় কো-অপরিটিভ পরিদর্শক ইসমাইল হোসেন, কনজারভেনসি ইন্সপেক্টর সঞ্জীব দাস ,আশার সিনিয়র ডিস্টিক ম্যানেজার ফিরোজুর রহমান ,প্র্যকটিক্যাল একশনের পৌর -কো অর্ডিনেটর গুলশান আরা মেরী, এইচপি আশার মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মোঃ নান্নু মিয়া প্রমূখ ।
উল্লেখ্য টিকসই উন্নয়নের লক্ষ্যে মাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকার (এসডিজি )১৭টি গোল ঘোষণা করে। এর মধ্যে ৬ নম্বর গোল হচ্ছে ওয়াস। হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে । যার ফলে বরগুনা জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের গরীব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাত্রারনমান উন্নত হবে ।যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।