চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে বিদ্যমান পৌরসভার কসাইখানাটি পূণ:নির্মাণের প্রতিবাদ করেছেন একদল এলাকাবাসী। শনিবার(১৪ অক্টোবর) দুপুরে কসাইখানার অদূরে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাকাবাসী প্রভাষক মিজানুর রহমান।
তিনি বলেন,পরিবেশ সুরক্ষার জন্য এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ আবাসিক,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বিদ্যমাণ পূরাতন কসাইখানাটি অন্যত্র স্থাপণের দাবি করছে । এই এলাকায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চক্ষু হাসপাতাল,নির্মাণাধীন হার্ট ফাউন্ডেশন,নূরানী মাদ্রাসা ও আদর্শ উচ্চ বিদ্যালয় অবস্থিত। এসকল প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ। এছাড়া স্থানটি আবাসিক এলাকায় অবস্থিত। কসাইখানাটি স্থানান্তরে এলাকাবাসী দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেও কোন ফল পায়নি। বরং এখন পৌরসভা কসাইখানাটি পূণ:নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেছে। সংবাদ সম্মেলনে কসাইখানাটি এইস্থানে পূণ:নির্মাণ না করে বরং বিদ্যমাণ কসাইখানা অন্যত্র স্থানান্তরের দাবি জানানো হয়। অন্যথায় মানববন্ধনসহ অনান্য কর্মসূচী এমনকি আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।সম্মেলনে অন্ধ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক আব্দুল হাকিম,আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, নুরানী মাদ্রসা কমিটি সভাপতি মো. আমানুল্লাহ সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জিয়াউর রহমান আরমান বলেন, কসাইখানার জন্য বরাদ্দ স্থানটি পৌরসভার নিজস্ব সম্পত্তি। নূরানি মাদ্রাসা,চক্ষু হাসপাতাল ও হার্ট ফাউন্ডেশনের স্থানগুলোও বহু পুরোনো কসাইখানার জায়গা থেকেই পৌরসভা প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ দিয়েছে। প্রতিষ্ঠানগুলো কসাইখানা দেখেই তাদের স্থাপনা নির্মাণ করেছে। বরং এখন যে অত্যাধুনিক কসাইখানা পূণ:নির্মাণ করা হবে তাতে বিদ্যমান কসাইখানার যেসব পরিবেশগত ও অনান্য সমস্যা ছিল তা থাকবে না। পরিবেশের উপর এর কোন বিরুপ প্রভাব পড়ার সূযোগই নেই।এলাকাবাসীর কোনরকম অসুবিধেই হবে না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান বলেন, সবদিক বিবেচনা করেই কসাইখানাটি ওই স্থানে পূণ:নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাণিসম্পদ দপ্তরের ‘লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’র অধীনে বিশ^ব্যাংকের সহযোগিতায় ওই স্থনে ‘হাইজেনিক ¯øটার হাউস’ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধন্ত নেয়ার পূর্বে বারবার স্থানটি পরিদর্শণ ও উপযোগিতা সমীক্ষা করা হয়েছে। এতে এলাকাবাসীর কোনরুপ সমস্যা হবে না।
পরিবেশ অধিদপ্তর,চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিসের সহকারি পরিচালক মিজানুর রহমান বলেন,সবদিক বিবেচনা করেই সারাদেশে প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এরপর জেলা পর্যায়ের বিভিন্ন সভায় চাঁপাইনবাবগঞ্জের বিষয়টি আলোচনা করা হয়েছে। পরিবেশ বজায় রেখেই উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা হবে। এরপরও এলাকাবাসীর আপত্তির বিষয়টি বিবেচনার সূযোগ থাকলে বিবেচনা করা হবে।