মহেশখালী কক্সবাজার ১৩ অক্টোবর ২০২৩
বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলায় আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
১৩ অক্টোবর (শুক্রবার)বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে এ কমিটি ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন যুবলীগের দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।
এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য
কক্সবাজার জেলা যুবলীগের অন্তর্গত মহেশখালী উপজেলা শাখার মোঃ শাহজাহান'কে সভাপতি ও সাজেদুল করিমকে সাধারণ সম্পাদক,আংশিক কমিটি ঘোষণা করা হলো।
অনুমোদিত আংশিক কমিটি...
মহেশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ শাহজাহান'কে সভাপতি,সাবেক যুগ্ম আহবায়ক সলিম উল্লাহ সেলিম'কে সহ-সভাপতি,মহেশখালী পৌর যুবলীগের আহবায়ক মোঃ মামুন'কে সহ-সভাপতি।
মহেশখালী উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সাজেদুল করিম'কে সাধারণ সম্পাদক,সাবেক যুগ্ন-আহবায়ক,কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ শেখ কামাল যুগ্ন-সাধারণ সম্পাদক,মহেশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক ওয়াজেদ আলী মুরাদকে যুগ্ন-সাধারণ সম্পাদক,কক্সবাজার জেলা ছাত্র লীগের সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক ও মহেশখালী পৌর ছাত্র লীগের সাবেক আহবায়ক মিফতাহুল করিম সিকদার বাবু'কে সাংগঠনিক সম্পাদক, মহেশখালী উপজেলার ছাত্র লীগের সাবেক যুগ্ন-আহবায়ক এম নুর উদ্দিন মাসুদ'কে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হলো। এতে আরও বলা হয়, ওই কমিটিসমূহকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১০, শাখা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।