সোমবার, জুলাই ২৭, ২০২৬

লাগামহীন দুর্নীতির কারণে 'সরকার দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করেছে'

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১০-১৩ ১৯:৪৮:৪৩

শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন ব্যাংকিংখাতে চরম অব্যবস্থাপনা ও লাগামহীন দুর্নীতির কারণে সরকার দেশের অর্থনীতিকে রুগ্ন বানিয়ে ফেলেছে।দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, ধারাবাহিকভাবে রিজার্ভ ও প্রবাসী আয় কমে যাওয়ায় দেশ বড় সংকটের মুখে পড়েছে। এসময় দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার ও নির্যাতনে ক্ষোভ জানিয়ে দ্রুত মুক্তি দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংকিং খাতে দুর্নীতি ও অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে শুক্রবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, করোনার অভিঘাত পেরিয়ে বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়ালেও বাংলাদেশের পরিস্থিতি দিনদিন নাজুক হয়ে পড়ছে। এর পেছনে দুর্নীতির জন্য ক্ষমতাসীনদের ব্যাংকিং খাতকে বেছে নেয়া ও বিদেশে অর্থপাচারকে দায়ি করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকার অভিপ্রায়ে সরকার ভঙ্গুর অর্থনীতিকে ঢেকে রাখতে উন্নয়নের মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়েছে। যা ক্ষমতাসীনদের জন্য এখন হীতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে বলেও দাবি করেন তিনি।
অর্থনৈতিক খাত নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন হলেও এদিন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার এবং থানা হেফাজতে নির্যাতনের অভিযোগ এনে আবারও ক্ষোভ জানান বিএনপি মহাসচিব। অবিলম্বে তার মুক্তিও দাবি করেন তিনি।


এ জাতীয় আরো খবর