কোম্পানীগঞ্জ প্রতিনিধি
অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উদযাপন উপক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ভূমিকম্প,অগ্নিকান্ড,বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া,র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে
উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়া'র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন,উপজেলা সহকারী কমিনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস,উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেন,উপজেলা সমাজ সেবা অফিসার মো: মাঈন উদ্দিন,উপজেলা মৎস অফিসার আশ্রাফুল ইসলাম,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়,উপজেলা সহকারী প্রোগ্রামার তানিম রহমান,
উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা মো: তরিকুল হক,
উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জামিন মিয়া প্রমূখ।