শিরোমনিতে ব্যবসায়ী কাজী মেহেদী গুরুতর অসুস্থ সুস্থতা কামনা
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-১০-১২ ১৯:১৯:০১
- Print
ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ শিরোমনির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আটরা গিলাতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মেহেদী হাসান গত রবিবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করে। এসময় পরিবারের সদস্যরা তাকে সু-চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর পেইং বেডে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সন্ধায় অসুস্থ্য ব্যবসায়ি কাজী মেহেদী হাসানকে দেখতে হাসপাতালে যান কাজী মুনির হোসেন , দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, জেলা তাঁতীলীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক,কাজী মইনুল কবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।