কোম্পানীগঞ্জে পারিবারিক খামার ও বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
- ইমাম হোসেন খাঁন:
-
২০২৩-১০-১০ ১৫:৫৭:০৯
- Print
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে 'প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এ স্লোগানকে বুকে লালন করে, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট ৩য় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের মাধ্যমে পরিচালিত সমন্ধিত পারিবারিক খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: এটিএম নজরুল ইসালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচাক মো: ইসহাক।
বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাজ্জাদ হায়দার ভূঁইয়া,
নোয়াখালীর ক্রেডিট এন্ড মাকেটিং অফিসার (ইম্প্যাক্ট ফেজ-৩) মোঃ রুবেল ইসলাম,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আলা উদ্দিন,জেলা কমিনিউটি সুপার ভাইজার মো: শহিদুল্লাহ মিন্টু প্রমূখ।