সাতক্ষীরা জেলা টাইলস এন্ড মোজাইক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
- এস এম মহিদার রহমান
-
২০২৩-১০-০৯ ২৩:২৯:৩৩
- Print
সাতক্ষীরা ঃ সাতক্ষীরা জেলা টাইলস এন্ড মোজাইক ব্যবসায়ী সমিতির সভা ও কমিটি গঠন করা হয়েছে। গত ৭ অক্টোবর কাটিয়া সমিতির নিজস্ব কার্যালয়ে সংগঠনটির সভাপতি শরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন টাইলস এন্ড মোজাইক ব্যবসায়ী সমিতির মোঃ শরিফুল ইসলাম নিউটন,মোঃ আব্দুল কাদের, মোফজুলল উল হক,মোঃ ওমর ফারুক, সালেক, মেহেদ, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম সহ আর অনেকে। সভায় সংগঠনের আয় ব্যয়ের হিসাব গ্রহণের পর পূর্বের কমিটি বিলুপ্ত করে সাতক্ষীরা জেলা টাইলস এন্ড মোজাইক ব্যবসায়ী সমিতির নতুন কমিটি করা হয়। কমিটিতে মোঃ আব্দুল কাদেরকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। এছাড়া শেখ শরিফুজ্জামান তুহিন ও মোঃ শরিফুল ইসলাম নিউটনকে উপদেষ্টা করা হয়। নতুন কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয়ে ব্যক্ত করলে সভার সমাপ্তি হয়।