বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে অসুস্থ্য নাহিদের পাশে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ

  • ইমাম হোসেন খাঁন:
  • ২০২৩-১০-০৫ ০০:১৭:৪৮

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন নাহিদ ব্রেইন টিউমারে আক্রান্ত হওয়ায় চিকিৎসার জন্য
নগদ ৫০ হাজার টাকা অনুদান দিলেন কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ।
বুধবার   সকাল ১১ টার সময় বসুরহাটে এই চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, উপজেলা বিএনপির  যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম,কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমাম উদ্দিন ও আলা উদ্দিন জিকু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম-আহবায়ক সালেহ উদ্দিন সুমন, ঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর উদ্দিন রুবেল, উপজেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম,  মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী ইব্রাহিম প্রমূখ। 

 


এ জাতীয় আরো খবর