চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জ শহরে ককটেল বিস্ফোরনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন শহরের আরামবাগ(ফারুকের মোড়) এলাকার কাবির আলীর ছেলে মো. মাহমুদ ওরফে সজল (২৫) এবং চুনারীপাড়া মহল্লার মহল্লার লাল মোহম্মদ লালুর ছেলে মো. মেহেদী(২০)। পুলিশ জানায়, সোমবার(৯নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তিমোড় এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৮অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে শহরের নিমতলা মোড় এলাকায় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দূবৃত্তরা। এতে শহরের পাঠানপাড়া মহল্লার আবুল কাসেমের ছেলে মো. মামুন ও দরগাপড়া মহল্লার খালেকুজ্জমানের ছেলে মো.সেলিম আহত হন। তাঁদের জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। ঘটনার পর শহরজুড়ে আতংকের সৃষ্টি হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তার দুজন পূর্বের একটি বিস্ফোরক মামলার পলাতক আসামী। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে। রোববার রাতে বিস্ফোরণের ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, রবিবার রাতে বিস্ফোরনের ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ।