বুধবার, নভেম্বর ১১, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • কি করবো?
  • ২০২৬-১১-১০ ২৩:০৯:২২

কি করবো বন্ধু আমায়
তুমিই বলে দাও,
কেমনে বাঁচবো কোথায় যাবো
তাহাও বলে দাও।
এই ডিপ টিউবওয়েল ঐ তোমাদের মঠ
স্মৃতি রয়ে গেছে,
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেতাম
ছুটছি সানন্দে পিছে।
এখন আর যাইনা কোথাও
যাবো কোন আশায়,
বদ্ধ ঘরে একা বসে
নিরবে কেঁদে বুক ভাসায়।
হারিয়ে ফেলেছি আমি আমার
মনের সেই উদ্যম,
প্রাণটা যায় যায় বুঝি
নিঃশ্বাসে নেই দম।
কি করবো বন্ধু বলো
মনে নেই স্বস্তি,
একেবারে মেরে ফেল মোরে
পাবো হয়তো শান্তি।

 


এ জাতীয় আরো খবর