মহেশখালী কক্সবাজার ২৯ সেপ্টেম্বর ২০২৩
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন এর ভ্রাম্যমান আদালত মাংসের দোকানে ওজনে কম মাংসের দাম বৃদ্ধি ,অ-স্বাস্থ্যকর পরিবেশে স্টলে বসিয়ে গরুর মাংস বিক্রয়দায়ে ৭ হাজার টাকা জরিমানা করেছে।
মহেশখালীতে বিশেষ বিশেষ দিনে ব্যবসায়ীদের কারসাজিতে অঘোষিত ভাবে গরুর মাংসের দাম বৃদ্ধি,অস্বাস্থ্যকর পরিবেশে স্টলে বসিয়ে গরুর মাংস বিক্রয়দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন এর ভ্রাম্যমান আদালত।
২৮ সেপ্টেম্বর সকালে মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার, বড় মহেশখালী, নতুন বাজার, কুতুবজোম, কালামিয়া বাজার ও হোয়ানকে অভিযান চালিয়ে তাদের অর্থদণ্ডে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন এর ভ্রাম্যমান আদালত।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাছবীর হোসেন বলেন-
বিশেষ বিশেষ দিন ব্যবসায়ীরা নিজেদের মতো করে ক্রেতাদের জিম্মি করে বসেন,অঘোষিত ভাবে মাংস-সহ দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন।
এটি অপরাধ।তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। কয়েকজন ব্যবসায়ীকে ৭ জরিমানা করা হয়েছে।
আগামীতেও জনস্বার্থে এই ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।