শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

নিসচা রংপুর জেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • হাসান ফেরদৌস রাসেল
  • ২০২৩-০৯-২৯ ১৯:৫৫:২৩

মহানগর প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) রংপুর জেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
২৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় পীরগঞ্জ উপজেলার খালাশপীরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মমিনুর রহমান এর সভাপতিত্বে এবং নুর আলম সিদ্দিক এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) রংপুর জেলা কমিটির আহবায়ক জনাব হাসান ফেরদৌস রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) রংপুর জেলা কমিটির কার্যকরী সদস্য জনাব এ.কে.এম মাহমুদুল হাসান লেলিন, মো: মর্তুজা হুদা সবুজ। 
এসময় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সাথে যুক্ত হতে আগ্রহী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও সদস্য ফরম পূরণ করে।


এ জাতীয় আরো খবর