সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০৯-২৭ ২২:৫৪:২৮

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে  আবু হুরাইরা (৪) ও মাহমুদ হাসান (৩) নামের দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। রোববার ২৭ সেপ্টেম্বর  বিকেল ৫টায়  উপজেলার ফুলসারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের আরিফ হোসেন ঢালির ছেলে আবু হুরাইরা (৪) ও তার ভাগ্নে যশোর সদর উপজেলার কাসিমপুর ইউনিয়নের রহেলা পুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদ হাসান(৩) বাড়ির উঠানে খেলা করছিলো। এ সময় পরিবারের লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। 
শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করেন। তাদেরকে উদ্ধার করে চৌগাছা আনিছুজ্জামান  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ এ ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর